সূর্য সংক্রান্ত সবচেয়ে ধাঁধাময় রহস্যের সমাধান

.

নিবন্ধ

Astronomy | জ্যোতির্বিজ্ঞান

সূর্য সংক্রান্ত সবচেয়ে ধাঁধাময় রহস্যের সমাধান

সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা মাত্র ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস, অথচ এর পৃষ্ঠের বাইরের দিকের তথা বায়ুমণ্ডল বা করোনার তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই ধরনের গরমিলের কারণ বিজ্ঞানীরা এতদিন ধরতে পারছিলেন না। তবে, অবশেষে তাঁরা ধারণা করছেন এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সূর্যের পৃষ্ঠের তুলনায় বায়ুমণ্ডলের (করোনা বলা হয়) তাপমাত্রা বেশি হওয়ার একটি সম্ভাব্য কারণ ধরা হয়েছিলো এর ন্যানোফ্লেয়ারের মাধ্যমে। ন্যান্যোফ্লেয়ার হলো সূর্যপৃষ্ঠে সৃষ্ট ক্ষুদ্র সৌর উদ্গীরণ যা করোনাতে শক্তি এবং প্লাজমা পদার্থ ছড়ায়। এর মাধ্যমে এর পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই প্রস্তাবনা প্রথম দেওয়া হয়েছিলো ১৯৬০-এর দশকে। তবে প্রস্তাবনা দেওয়ার পর হতে আজ অব্দি এসব ক্ষুদ্র উদ্গীরণ খুঁজে পাওয়া যায় নি। ন্যানোফ্লেয়ারগুলো সেকেন্ডে কয়েকহাজার বিস্ফোরণ তৈরি করে ধারণা করা হয়। সূর্য নিয়ে দেখে আসুন থিংকের ভিডিও, সূর্য কেন নিভে যায় না?


তবে, বর্তমানে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির শিন-নোসুকে ইশিয়াওয়ার সৌজন্য আমরা এই ধরনের ঘটনা পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। ২০১৪ সালে প্রেরিত নাসার প্রেরিত FOXI-2 নামের একটি রকেটে ছোট একটি মাত্র জানালা ছিলো সূর্য হতে নির্গত এক্সরে বিকিরণ পরিমাপ করার জন্য। এই বিজ্ঞানী এবং তাঁর সহকর্মীবৃন্দ এই রকেটের সংরক্ষিত এক্সরের তথ্য পর্যবেক্ষণ করে এই তাপমাত্রার পার্থক্যের রহস্য উদ্ঘাটন করেন।এই আবিষ্কার নিয়ে ইশিকাওয়া স্পেস.কম কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেন, “আমাদের ধারণা সাধারণ সৌর উদ্গীরণের তুলনায় ন্যানোফ্লেয়ার মিলিয়ন হতে বিলিয়ন গুণ পর্যন্ত ছোট হয়ে থাকে। তবে প্রচুর সংখ্যায় উদ্গীরিত হয় বলে এদের শক্তির পরিমাণ বিপুল হতে পারে।” রকেটের দেওয়া তথ্য থেকে সূর্যের একটি সক্রিয় অঞ্চলে দৃষ্টি কেন্দ্রীভূত করা হয়। এই অঞ্চলে দৃশ্যমান তেমন কোনো উদ্গীরণ চোখে না পড়লেও বিকিরিত এক্সরে পর্যবেক্ষণ করে দেখা যায় এখানে অত্যন্ত শক্তিশালী প্লাজমার উপস্থিতি রয়েছে যা ১০ মিলিয়ন কেলভিনের বেশি উত্তাপ সৃষ্টি করে।


গবেষকগণ বলছেন এধরনের উচ্চশক্তির প্লাজমা কেবলমাত্র ন্যানোফ্লেয়ারের মাধ্যমেই তৈরি হতে পারে। পরবর্তীতে গবেষকগণ দেখতে চান সূর্যের পৃষ্ঠে কী পরিমাণ ন্যানোফ্লেয়ারের উদ্গীরণ ঘটছে এবং মোট শক্তির পরিমাণ কত। এই উদ্দেশ্যে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি চলছে যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিতে ন্যানোফ্লেয়ার সনাক্ত করা হবে। তবে এদিকে তথ্য সংগ্রহের জন্য রকেট পাঠানো বন্ধ হচ্ছে না। FOXSI-2 এর স্থলাভিষিক্ত হতে ২০১৮ সালের অগাষ্টে একটি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা হয়েছে এবং এর অপেক্ষাকৃত উচ্চ সক্ষমতার সনাক্তকারী যন্ত্রপাতি দিয়ে আগের চেয়ে আরো যথাযথভাবে সূর্যের ন্যানোফ্লেয়ার পর্যবেক্ষণ করা যাবে।


লেখা: বিজ্ঞান পত্রিকা ডেস্ক


সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

সূর্যের অজানা রহস্য উন্মোচিত হয়েছে কদিন আগেই। সূর্য সংক্রান্ত সবচেয়ে ধাঁধাময় রহস্যের সমাধান হয়েছে।

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): Write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 267

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /home2/thinksc5/public_html/application/cache)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: