বিশ্বের ‘সবচেয়ে বড় ডাইনোসর’ আবিষ্কৃত

.

নিবন্ধ

Science | বিজ্ঞান

বিশ্বের ‘সবচেয়ে বড় ডাইনোসর’ আবিষ্কৃত

হঠাৎ যদি একদিন ডাইনোসর এর কংকাল পেয়ে যান, তবে কেমন লাগবে আপনার? অনেক আগে থেকেই ডাইনোসর এর প্রতি মানবজাতির অন্যরকম আকর্ষণ রয়েছে। বিভিন্ন ফসিল এবং অন্যান্য উপাদানের সাহায্যে ডাইনোসর নিয়ে গবেষণা চলে আসছে আজ বহুদিন। আর “জুরাসিক ওয়ার্ল্ড” এর দৌলতে ডায়নোসর নিয়ে তো আগ্রহী ছোট বড় সবাই। 

এই কৌতুহল সঞ্চয়কারী ডায়নোসরের ৭টি কংকাল তিন বছর আগে আবিষ্কৃত হয়েছিল হঠাৎ করে। একজন আর্জেন্টাইন কৃষক তার জমিতে কাজ করতে গিয়ে কিছু ফসিল পেয়ে যান। Museum of Paleontology Egidio Deruglio এর কয়েকজন প্রত্নতাত্ত্বিক এই খবর পেয়ে সেখানে খনন সম্পন্ন করেন। যার ফলে ৭ টি ডাইনোসর কংকালের ১৫০ টি হাড় আবিষ্কৃত হয় যা সম্ভবত পৃথিবীর বুকে ছাপ ফেলা সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসরের অংশ।

খুঁজে পাওয়া অংশগুলো টাইটানোসর এর যারা সবচেয়ে বড় তৃণভোজী প্রজাতি। প্রায় ৯৫ মিলিয়ন বছর আগে মেসোজোয়িক যুগে এরা রাজ করে বেড়িয়েছে।ঐ কংকালগুলোর কোনো নামকরণ করা হয়নি কেননা তা বৈজ্ঞানিক ভাবে তখনও স্বীকৃত ছিল না। তবে সেই অঞ্চল, কৃষক এবং ডাইনোসরের আকারের উপর ভিত্তি করে নামকরণের কথা হয়।


ডায়নোসরের ফসিল উদ্ধার করা হচ্ছে। ছবি: bbc.com

এই প্রজাতির মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ৪০ মিটার(১৩০ ফিট) এবং উচ্চতা ২০মিটার (৬৫ ফিট)। এই বিশালাকৃতির প্রজাতির উচ্চতা হেফটিতে ৭৭ টন যা Tyrannosaur rex. থেকে প্রায় ১১গুণ বেশি।এই কংকালগুলো Argentinosaurus এর সাথে তুলনীয় যেটা বর্তমানে সবচেয়ে বড় প্রজাতি বলে বিবেচিত। কিন্তু এই নতুন প্রজাতির ওজন Argentinosaurus থেকে ৭.৭ টন বেশি৷তাই Argentinosaurus কে সবচেয়ে বড় প্রজাতি আর বলা যাচ্ছে না।

ডাইনোসরের আকার নিয়ে সবসময়ই একটি দ্বিধাদ্বন্দ্ব থাকে। কারণ এর সম্পূর্ণ কংকাল কখনোই পাওয়া যায় না। যে হাড়গুলো পাওয়া গেছে সেখান থেকেই বিভিন্ন হিসাব নির্ণয়ের মাধ্যমে না পাওয়া হাড়গুলোর দৈর্ঘ্য অনুমান করে ডাইনোসরের আকার নির্ণয় করা হয়।এতে অবশ্যই আরও ক্লু রয়েছে যা ঐ খনন স্থানেই পাওয়া যায় না। Jose Luis Carballido এই খনন কাজের নেতৃত্ব দিয়েছিলন। তিনি জানান যে খনন স্থানে পুরো কাজের এক পঞ্চমাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আরও অনেক প্রক্রিয়া বাকি রয়েছে।তাই সেগুলো সম্পন্ন করার পর আরও বেশ কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞানীরা মাংসাশী ডাইনোসরদের ৬০টির বেশি দাঁত আবিষ্কার করেছেন। যেগুলো প্রধানত Titanosaurs এর ধাঙর দাঁত। Carballido ধারণা করেন যেহেতু এই নতুন প্রজাতি সবচেয়ে বৃহৎ তৃণভোজী প্রজাতি, তাই এদের মাংসাশী দাঁতগুলো এদের পুরু চামড়ার পিছনে থাকতে পারে বা ভেঙে যেতে পারে। আরেকটি ফসিল থেকে চমদপ্রদ একটি তথ্য পাওয়া গেছে। তা হল যখন এই ডায়নোসরগুলো ঐ অঞ্চলে বাস করর সেই সময়ে ঐ অঞ্চল যথেষ্ট সবুজ ছিল এবং বিভিন্ন বৃক্ষ এবং ফুলে সমৃদ্ধ ছিল।

Titanosaurs এর ধ্বংসাবশেষ গুলো পানির উৎসের কাছে পাওয়া যায়। ধারণা করা হয় কাদার প্রলেপেই এদের মৃত্যু ঘটেছে। ঐ কৃষকের পরিবার এই খনন কাজে যথেষ্ট সাহায্য করেছেন। আশপাশের বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া কংকালের অংশগুলো তারা খনন স্থানে এনে দিয়েছিলেন। [iflscience.com অবলম্বনে]

-নাজনীন নাহার অনন্যা

[মূল লেখা https://bigganpotrika.com/2021/07/largest-dinosaur-fossil/

বিজ্ঞান পত্রিকা-র অনুমতিক্রমে প্রকাশিত]

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): Write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 267

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /home2/thinksc5/public_html/application/cache)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: