কেনো মাউন্ট এভারেস্ট থেকে বেরিয়ে আসছে প্রাচীন সব লাশ?

.

নিবন্ধ

ভূ-তত্ত্ব | Geology

কেনো মাউন্ট এভারেস্ট থেকে বেরিয়ে আসছে প্রাচীন সব লাশ?

এভারেস্টের হিমবাহ গলতে শুরু করেছে দ্রুততর গতিতে জলবায়ু পরিবর্তনের কারণে আর সেই সাথে বেরিয়ে আসছে বহু মৃত মানুষের লাশ! এভারেস্ট পর্বতের চূড়ায় ভ্রমণ বিশ্বের অন্যতম ভয়ানক একটি কাজ কারণ এ যাত্রা প্রতিকূল এবং বিপুল প্রতিবন্ধকতায় পরিপূর্ণ। এখানে আছে পতনশীল বরফ, বিচ্ছিন্ন ভূখণ্ড, বিকট তাপমাত্রা এবং অবিশ্বাস্য উচ্চতা যা আপনার উচ্চতাজনিত অসুস্থ্যতাও ( Altitude Sickness) তৈরি করতে পারে। প্রায় ৫০০০ মানুষ সফলতার সাথে এভারেস্টে আরোহন করলেও ২০১৯ সালের গার্ডিয়ানের সূত্রমতে, ৩০০ জন পর্বাতারোহী পথিমধ্যেই মৃত্যুবরণ করেছেন।


এ সকল মৃত শরীরের কিছু কিছু বরফের অভ্যন্তরে চাপা পড়ে বহু বছর ধরে লুকিয়ে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে মৃতদেহের চারপাশের বরফ গলতে শুরু করায় অজস্র অঙ্গ ও শরীর আকস্মিক বেরিয়ে আসে । ২০১৮ সালে গবেষকরা দেখেছিলেন, এভারেস্টের গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং ২০১৪ সালের গবেষণা দেখায় যে, পর্বতের জলাশয়গুলো ক্রমাগত প্রসারিত হচ্ছে। তবে শুধু হিমবাহ গলে যাওয়াই নয় এ দেহগুলো প্রকাশিত হতে ভূমিকা রেখেছিল নেপালের খুম্বু হিমবাহের সঞ্চালনও।

২০১৫ সালে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে, খুম্বু আইসফল হিমালয়ের সবচেয়ে বিপজ্জনক জায়গা, আর অনেক মৃত দেহ এখানেই পাওয়া যাচ্ছে। তারা বলেন, সেখানে, বরফের ব্লকগুলো অপ্রত্যাশিতভাবে ভেঙে যেতে পারে এবং কয়েক ফুট নিচে পিছলে যেতে পারে। ১৬ জন পর্বাতারোহী একবার পতনশীল বরফের নিচে পড়ে মারা যায় বলে জানা যায়।

নেপাল মাউন্টেইনারিং এসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট আং শেরিং শেরপা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বরফের শিট ও হিমবাহ দ্রুত গলে যাচ্ছে এবং এতে করে এত বছর ধরে বরফের নীচে চাপা পরে থাকা লাশগুলো বেরিয়ে আসছে। তিনি আরও বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে যে সব মৃতদেহ পাওয়া গেছে সেগুলো আমরা সরিয়ে এনেছি কিন্তু প্রাচীন শরীরগুলো যেগুলো বরফের তলায় ছিলো সেগুলো উন্মোচিত হচ্ছে।'

বিবিসির রিপোর্ট অনুসারে, এভারেস্টের একদম চূড়ায় কিছু মৃতদেহ ল্যান্ডমার্ক হিসেবে কাজ করছে। পর্বতের চূড়ার পাশে এমন একটি ল্যান্ডমার্কের নাম "Green boots"। আরোহনকারীদের এই সবুজ বুট সেই সব মৃতদের রেফারেন্স দেয় যারা ঝুলে থাকা পাথরের নিচে পড়ে মারা গেছে। কিছু কিছু ক্লাইম্বিং অফিসার বলছেন যে পরে মৃত দেহটি সরানো হয়েছিল কিন্তু নেপাল টুরিজম অফিসিয়াল বলেন, তাদের কাছে এ ব্যাপারে কোনোতথ্য নেই। আসলে হায়ার ক্যাম্প থেকে মৃতদেহ পুনরুদ্ধার ও সরানো অনেক বেশি ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলেন, মৃতদেহ নামাতে $৪০,০০০ থেকে $৮০, ০০০ খরচ হয়ে যেতে পারে।

তথ্যসূত্রঃ
Mount Everest: Melting glaciers expose dead bodies




সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles