আসল কলম্বাস

.

নিবন্ধ

ইতিহাস | History

আসল কলম্বাস

ক্রিস্টোফার কলম্বাসকে আমরা চিনি একজন অভিযাত্রী ও আমেরিকা মহাদেশের আবিষ্কারক হিসেবে। প্রায় পাঁচশত বছর ধরে তিনি একজন মহান অভিযাত্রী হিসেবে পরিগণিত হয়েছেন, কিন্তু আসলেই কি তিনি আমেরিকা মহাদেশের আবিষ্কারক ও নতুন দিগন্ত উন্মোচনকারী? নতুন করে ভাবার সময় এসেছে এই ব্যাপারগুলো। বিভিন্ন গবেষক কলম্বাসের এই মহান রূপের আড়ালের আসল রূপ বের করতে সচেষ্ট হয়েছেন।  কলম্বাস নিয়ে দেখুন থিংকের ভিডিও কলম্বাস হিরো নাকি ভিলেন?

কলম্বাসের সবচেয়ে বড় পরিচয় তিনি আমেরিকার আবিষ্কারক ও প্রথম ইউরোপীয় মানুষ যিনি আমেরিকায় পা রাখেন, কিন্তু কলম্বাসের জন্মেরও প্রায় পাঁচশত বছর পূর্বে লিয়েফ এরিকসন নামের একজন আইসল্যান্ডিক মানুষ আমেরিকায় গিয়েছেন এমন উল্লেখ রয়েছে আইসল্যান্ডের 'Saga of Erik The Red' এ। 

কলম্বাস জাতিতে একজন ইতালীয় নাগরিক, তাঁর জন্ম জেনোয়াতে, তিনি একজন দক্ষ নাবিক ছিলেন।  সমুদ্রের প্রতি তাঁর প্রবল আকর্ষণ কাজ করতো। তিনি স্পেনের রাজা ও রানির আনুকুল্যে তিনটি জাহাজ নিয়ে প্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। তাঁর নৌযাত্রার অন্যতম কারণ তূর্কিদের দ্বারা কনস্টান্টিনোপল অধিকার, তূর্কিরা কনস্টান্টিনোপল দখল করলে প্রাচ্যের সাথে ইউরোপের স্থলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়,  ইউরোপীয়দের বাণিজ্য টিকিয়ে রাখতে হলে প্রাচ্যের সাথে যোগাযোগ লাগবেই, তাই তারা জলপথে বাণিজ্যের প্রতি মনোযোগী হয়, কিন্তু ইউরোপ থেকে প্রাচ্যের জলপথের ঠিকানা জানা ছিল না কারোর তখন পর্যন্ত। এই জলপথ আবিষ্কার ও প্রাচ্যের সিল্ক, স্বর্ণ, মসলার কথা বলে কলম্বাস স্পেনের রাজানুগ্রহ লাভ করেন; কলম্বাস মোট স্বর্ণ,মসলার ১০ ভাগ পাবেন ও Admiral of The Ocean Sea খেতাব পাবেন, পাশাপাশি নতুন ভূমির শাসকের ভূমিকা পালন করবেন এই মর্মে কলম্বাস তাঁর যাত্রা শুরু করেন। কলম্বাসের এই নতুন অভিযান পরিচালনা সময় থেকেই ইউরোপে ইহুদি, মুরদের উপর অত্যাচারের খড়গ নেমে আসে,তাদের অনেককেই বিতাড়িত করা হয়, ধনী ইহুদিদের তাদের সম্পদের মালিকানা হস্তান্তর করতে বাধ্য করা হয়। 

কলম্বাস ১৪৯২ সালের ১২ অক্টোবর বাহামায় অবতরণ করেন। কলম্বাস ভেবেছিলেন তিনি ইন্ডিয়াতে এসেছেন কিন্তু ইউরোপ থেকে সোজা পথে যে আমেরিকা নামে মহাদেশ রয়েছে তখন তা ছিল ইউরোপীয়দের কাছে অজানা। কলম্বাস পুরস্কার ঘোষণা করেছিলেন যে প্রথম ভূমি দেখতে পাবে সে দশ হাজার ম্যারাভেদিস পাবে, কলম্বাসের জাহাজের একজন নাবিক রোড্রিগো প্রথম ভূমি দেখার দাবি করেন কিন্তু কলম্বাস বলেন তিনি বরং আগে দেখেছেন, সুতরাং পুরস্কার তারই প্রাপ্য!

কলম্বাস ও তাঁর সঙ্গীরা তীরে নামলে স্থানীয় আরাওয়াক গোষ্ঠীর লোকজন তাদের অভ্যর্থনা জানায়। কলম্বাস লক্ষ করেন তারা স্বর্ণের কানের দুল পরা, কলম্বাসের মূল উদ্দেশ্যই ছিল স্বর্ণ,সুতরাং তিনি বেশ খুশি হলেন এই ভেবে যে স্বর্ণের জায়গা তিনি পেয়ে গেছেন। আরাওয়াক লোকজনদের অনেককে বন্দী করে কলম্বাস স্বর্ণের উৎস সন্ধানে ব্রতী হন। এরপর তিনি কিউবা, হাইতি, ডোমিনিকান রিপাবলিকে যান। 

কলম্বাস হিসপানিওলায় সামরিক ঘাঁটি স্থাপন করেন, যা আমেরিকায় প্রথম ইউরোপীয় ঘাঁটি। তিনি তাঁর সঙ্গীদের একাংশ এখানে রেখে ইউরোপে ফিরে যান,সাথে নিয়ে যান আমেরিকা হতে দাস।   সেখানে গিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেন তার ইন্ডিয়া যাবার জলপথ আবিষ্কারের কথা, সে অঞ্চলের সমৃদ্ধির কথা, স্বর্ণের ভাণ্ডারের কথা। পাশাপাশি তাঁর আরো সহযোগিতা দরকার এটাও বলেন, ফলে এবার তিনি সতেরটি জাহাজ ও বারশত লোকের একটি বহর নিয়ে রওনা দেন আমেরিকার উদ্দেশ্যে।

কলম্বাস ১৫৯৫ সালে আরাওয়াক গোষ্ঠীর ১৫০০ লোক থেকে বেছে বেছে ৫০০ জনকে দাস হিসেবে নেন,ইউরোপে যাবার পথে তাদের মধ্যে ২০০ জন মারা যায়। হাইতির সিকাও প্রদেশে কলম্বাস ১৪ বছরের ঊর্ধ্বে সবার জন্য তিন মাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ সংগ্রহ করে দেবার নির্দেশ দেন৷ যারা দিতে পারতো না তাদের হাত কেটে ফেলে রাখা হতো, রক্তক্ষরণে মারা যাবার জন্য। ৯ বছরের ঊর্ধ্বে মেয়েদের যৌনদাস হিসেবে ব্যবহার করা শুরু করে কলম্বাস ও তাঁর সঙ্গীরা।

আরাওয়াকরা এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়,তারা স্পানিয়ার্ডদের বিরুদ্ধে যুদ্ধে যায়, কিন্তু পরাজিত হয় স্বাভাবিকভাবেই। বন্দীদের ফাঁসিতে ঝুলিয়ে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এর প্রতিক্রিয়ায় আরাওয়াকরা "গণ-আত্মহত্যা" শুরু করে কাসাভা বিষ খেয়ে। এমনকি পিতা-মাতা তাদের শিশুসন্তানদের মেরে ফেলেন স্পানিয়ার্ডদের হাত থেকে বাঁচাতে!

হাইতির জনসংখ্যা দুই বছরে আড়াই লাখ হতে অর্ধেক হয়ে যায় কলম্বাসের কারণে।

১৫১৫ সালে আরাওয়াক জনসংখ্যা ৫০ ০০০,১৫৫০ সালে ৫০০, ১৬৫০ সালে আরাওয়াকরা বিলুপ্ত হয়ে যায়! কিউবাতে প্রায় ৭০০০ শিশু মারা যায় ৩ মাসে, এ সম্পর্কে পাদ্রী বার্তোলমিও ডি লা কাসাস লিখেছেন -

" In this way. Husband died in mines  wives died at works, child died from lack of milk."

স্যামুয়েল এলিয়ট মরিসন তাঁর "Christopher Columbus Mariner" বইতে কলম্বাসের দস্যুপনা ও নিষ্ঠুরতার বিবরণ তুলে ধরেছেন সবিস্তারে। তিনি কলম্বাসকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেন। 

সর্বোপরি, কলম্বাসকে যেভাবে উপস্থাপন করা হয় যে তিনি নবদিগন্তের উদগাতা, নতুন মহাদেশ আবিষ্কারক, প্রকৃতপক্ষে তা নয়। তিনি  স্পানিয়ার্ডদের দ্বারাই অভিযুক্ত হয়েছেন হত্যা,ধর্ষনের মত অপরাধে। কলম্বাস নিষ্ঠুর হলেও কলম্বাসের যে গুণের প্রশংসা প্রত্যেকেই করেছেন তা হলো সমুদ্র সম্পর্কে গভীর জ্ঞান ও নাবিক হিসেবে দক্ষতা। 

 

সহায়ক গ্রন্থ

1. Christopher columbus and The Afrikan Holocaust: Slavery  and The  Rise  of European Capitalism - John Henrik Clarke.

2. A People’s History of The United States - Howard Zinn.

3. Admiral of The Ocean Sea: A Life of Christopher Columbus - Samuel Eliot Morrison. 

4.The Life and voyages of  Christopher Columbus - Washington Irving.

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

ইতিহাস খুঁড়লে দেখা যায় কলম্বাস ছিলেন নির্মম একজন অভিযাত্রিক। যার লোভের ফাঁদে জীবন দিতে হয়েছে হাজার হাজার রেড ইন্ডিয়ানদের।

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): Write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 267

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /home2/thinksc5/public_html/application/cache)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: